শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে মহেশখালীতে এতিমখানা ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৫ জানুয়ারি) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে কম্বল বিতরণ করেন মহেশখালীর উপজেলা নির্বাহী অফিসার ইমরান-মাহমুদ-ডালিম। এ সময় উপজেলার বিভিন্ন এতিমখানা, বৃদ্ধ অসহায় ও শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবু জাফর মজুমদারসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কম্বল বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার ইমরান-মাহমুদ-ডালিম বলেন, শীত মৌসুমে অসহায় মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকে। তাদের কষ্ট লাঘবে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। সমাজের বিত্তবানদেরও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং উপজেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান।