হযরত শাহ আব্দুল মালেক আল কুতুবী’র ২৬তম বার্ষিক ফাতিহা ও ওরশ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে কুতুব শরীফ দরবারে শুরু হচ্ছে। দুই দিনব্যাপী এ আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
প্রতিবছর ১৯ ফেব্রুয়ারি ওরশ অনুষ্ঠিত হলেও সামনে পবিত্র রমজান মাস থাকায় দরবার এন্তেজামিয়া কমিটির সিদ্ধান্তে এবার আয়োজনটি এগিয়ে আনা হয়েছে।
কুতুব শরীফ দরবারের পরিচালক শাহজাদা শেখ ফরিদ আল কুতুবী জানান, বার্ষিক ফাতিহা উপলক্ষে সীরাত মাহফিল, হামদ, নাত ও ক্বিরাত প্রতিযোগিতা বুধবার থেকেই শুরু হবে। প্রধান দিবস শুক্রবার আখেরি মুনাজাতের মাধ্যমে ওরশের আনুষ্ঠানিকতা শেষ হবে।
তিনি আরও জানান, ফাতিহা উপলক্ষে বিপুল সংখ্যক ভক্তের সমাগম এবং নিরাপত্তাজনিত কারণে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার—এই তিন দিন কুতুব শরীফ দরবারে নারীদের না আসার জন্য অনুরোধ জানানো হয়েছে।