পার্বত্য ৩ জেলায় পিছিয়ে পড়া জনপদে শিক্ষার বর্তমান গতি বাড়তে পাইলট প্রকল্পের আওতায় ১২টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ই-লার্নিং কার্যক্রমের উদ্বোধন করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা১২ টা ১ মিনিটে শুরু হওয়া এ উদ্বোধনী চলে বেলা দেড়টা পর্যন্ত। এসময় ৩ পার্বত্য জেলার ১২ প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষক ও জেলা এবং উপজেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নাইক্ষ্যংছড়িতে ই-লার্নিং কার্যক্রমের আওয়ায় পড়া নাইক্ষ্যংছড়ি হাজী ফিরোজা বেগম ওয়ামী একাডেমীতেও অনুরুপ উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। এতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরীসহ অনেকে।
উল্লেখ্য, তিন পার্বত্য জেলা বান্দরবান,রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে মোট ১২ প্রতিষ্ঠানকে পাইলট প্রকল্পের আওতায় আনা হয়। বান্দরবান জেলায় ৪ টি প্রতিষ্ঠানের মধ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলায় একমাত্র নির্বাচিত প্রতিষ্ঠান নাইক্ষ্যংছড়ি ওয়ামী একাডেমিতে আড়ম্বরপূর্ণ উদ্বোধনীর পর শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া পড়ে। এলাকায় ৩/৪ অভিভাবকদের মাঝেও বিষয়টি নিয়ে প্রশংসিত হয়।