কক্সবাজারের টেকনাফের সাবরাং বাহারছড়া নৌঘাট সংলগ্ন সমুদ্র সৈকতে গোসল করতে নেমে আতাউল্লাহ (১৩) নামের এক শিশু নিখোঁজ রয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে ওই পয়েন্টে গোসল করতে নেমে শিশুটি নিখোঁজ হয়। রাত ৮ টা পর্যন্ত শিশুটি পাওয়া যায়নি বলে জানান সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ সেলিম।
আতাউল্লাহ সাবরাং কুরাবুইজ্জা পাড়ার মোহাম্মদ আলীর ছেলে।
ইউপি সদস্য মোহাম্মদ সেলিম জানান, ঘটনার পর স্থানীয়রা সমুদ্রে খোঁজাখুঁজি শুরু করেছেন। শিশুটিকে উদ্ধারে তৎপরতা চলছে।