ভারতে কারাবন্দী বাংলাদেশি জেলেদের পরিবারের মানবিক সংকট বিবেচনায় তাদের পাশে দাঁড়িয়েছে কোস্ট ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারী ) মহেশখালী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক কর্মসূচিতে ৫৩ জন কারাবন্দী জেলেদের পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাহাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মহেশখালী থানার সাব ইন্সপেক্টর সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার দিদার আলম, সিনিয়র এডভোকেট মহেশখালী জেলা কোর্ট এডঃ হামিদুল হক, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোস্ট ফাউন্ডেশনের আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গীর আলম এবং সভাটি সঞ্চালনা করেন আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী রুবেল হাসান।
দীর্ঘদিন ধরে পরিবারের উপার্জনক্ষম সদস্য কারাবন্দী থাকায় এসব পরিবার চরম আর্থিক অনিশ্চয়তা ও মানবিক সংকটে দিন কাটাচ্ছে। মানবিক দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধ থেকে এ সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে, যাতে তারা নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণে সাময়িক স্বস্তি পেতে পারে।
বক্তারা আরও বলেন, এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত অনুরোধ করেন। একই সঙ্গে ভারতে কারাবন্দী সকল বাংলাদেশি জেলেদের দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়।