সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর একান্ত সচিব পদে নিয়োগ পেয়েছেন কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আল মারুফ (২০৫৭৭)। গত ১২ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীন নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সরকারের উপসচিব মোহাম্মদ আল মারুফকে এ নিয়োগ দেওয়া হয়।
বিসিএস (প্রশাসন) ২৯তম ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ ২০২৪ সালে কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে যোগ দিয়েছিলেন। প্রধান নির্বাহী কর্মকর্তাকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব পদে নিয়োগ দেওয়া হলেও কক্সবাজার জেলা পরিষদে এখনো নতুন কোন প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়নি। তবে শীঘ্রই তিনি কক্সবাজার জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।