জমকালো আয়োজনে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) শহরের সীগাল হোটেলের হল রুমে ইফতার মাহফিলে শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবী, সমাজ সেবকসহ বিভিন্ন সেক্টরের সরকারি-বেসরকারি কর্মকর্তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে উদ্বোধনী বক্তব্য রাখেন রেজিস্ট্রার রাজিদুল হক।
স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর কাজী মুস্তাইন বিল্লাহ।
সহকারী পরিচালক ইমাম খাইর এর সঞ্চালনায় ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিদের মধ্য থেকে বক্তব্য রাখেন, ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান মাহবুবা সুলতানা শিউলি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না, পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, এবি পার্টির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাসেম, কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর আকতার চৌধুরী, কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রহমত ছালাম, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, এনসিপির জেলা সদস্য সচিব ওমর ফারুক।
বক্তারা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সুন্দর পরিবেশের জন্য প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন মো. মুজিবুর রহমানসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
ইফতার মাহফিলের শুরুতে কুরআন তিলাওয়াত করেন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা কক্সবাজার শাখার কৃতি ছাত্র হাফেজ আরিয়ান তাহমিদ রাইয়ান।
সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস ও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে বর্তমান অবস্থায় উপনীত হওয়ার গল্প তুলে ধরেন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন মো. মুজিবুর রহমান।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান শুধু জ্ঞান অর্জনের ক্ষেত্র নয়, বরং নৈতিক ও মানবিক মুল্যবোধ গড়ে তোলার অন্যতম স্থান। পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে এমন আয়োজন পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাদের পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ট্রেজারার প্রফেসর ড. বেলাল নূর আজিজী। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সবার আন্তরিক সহযোগিতায় সুশৃঙ্খলভাবে ইফতার মাহফিল বাস্তব সম্ভব হয়েছে। ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটিসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান লায়ন মো. মুজিবুর রহমান। সেই সঙ্গে আমন্ত্রিতদের মধ্যে যারা কর্মব্যস্ততার মাঝে অংশগ্রহণ করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন সিবিআইইউ প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।