বিএনপি'র কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক ও দেশের প্রথম নারী পিপি (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নাকে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন দেওয়ার দাবী দিন দিন জোরালো হচ্ছে। কক্সবাজার ও বান্দরবান নিয়ে গঠিত সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পেতে দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা মেধাবী ও বর্ষীয়ান এ আইনজীবীকে জাতীয় সংসদ এর সদস্য হিসাবে পেতে তৃণমূল সহ সর্বত্র আগ্রহের জোয়ার উঠেছে। একজন যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্ব সম্পন্ন রাজনৈতিক নেতা হিসাবে অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না বিএনপি থেকে মনোনয়ন পেয়ে জাতীয় সংসদকে আরো সমৃদ্ধ করবেন, এমন আশা কক্সবাজারের রাজনীতিবিদ, সাধারণ জনগণ, সুশীল সমাজ, পেশাজীবী সহ সকল শ্রেণী পেশার মানুষের। এজন্য এ অঞ্চলে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন পাওয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন, প্রতিশ্রুতিশীল নেতৃত্বের অধিকারী অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।
সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পাওয়া নিয়ে অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শকে লালন করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর নির্দেশনায় কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক ভিত্তিকে আরো বেগবান করতে সবসময় কাজ করেছি। বিশেষ করে বিগত ১৭ বছর দলকে সুসংগঠিত করতে অসংখ্য ঝুঁকি মাথায় রেখে অপরিসীম দেশপ্রেম নিয়ে দলের কার্যক্রম পরিচালনা করেছি। দলের নেতা-কর্মীদের সন্তানের মতো আগলে রেখেছি। শত প্রতিকূলতার মাঝেও নেতা-কর্মীদের ছেড়ে যাইনি। নেতা-কর্মীদের মনোবল চাঙা রেখেছি। আন্দোলন সংগ্রামে নিজের অবদানের কথা উল্লেখ করে অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না আরো বলেন, সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন দেওয়ার বিষয়ে দলের সিদ্ধান্ত ও স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর নির্দেশনা হবে তাঁর কাছে চুড়ান্ত।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, মহান জাতীয় সংসদ হচ্ছে, আইন প্রণয়নের পবিত্র স্থান। এখানে সদস্য হিসাবে প্রবীণ আইনজীবী ও রাজনীতিবিদ অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নাকে সদস্য হিসাবে স্থান করে দিলে একইসাথে ২টা বিষয় পরিপূর্ণ হবে। তারমধ্যে, একটি হচ্ছে তিনি সংরক্ষিত নারী সদস্য হবেন, অপরটি হচ্ছে, একজন অভিজ্ঞ আইনজীবী হিসাবে জাতীয় সংসদে আইন প্রণয়নে কার্যকর ভূমিকা রাখতে পরবেন। এজন্য সংরক্ষিত নারী আসনে বিএনপি তাঁকে মনোনয়ন দিলে জাতি খুবই উপকৃত হবে বলে কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
দৈনিক সৈকত সম্পাদক মাহবুবুর রহমান বলেন, ভৌগোলিক ও রাজনৈতিক কারণে দক্ষিণ চট্টগ্রাম, পার্বত্য এলাকা ও বৃহত্তর কক্সবাজার দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। এ অঞ্চল থেকে কক্সবাজারের ত্যাগী রাজনীতিবিদ অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নাকে সংরক্ষিত মহিলা আসন থেকে বিএনপি মনোনয়ন দিলে জাতীয় সংসদে যোগ্য প্রতিনিধিত্বের পাশাপাশি অবহেলিত এ এলাকার উন্নয়নে জোরালো ভূমিকা রাখতে পারবেন।
কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আবদুস শুক্কুর সিআইপি বলেন, অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না একজন জনবান্ধব ও মেধাবী রাজনীতিবিদ। এ প্রবীণ আইনজীবীকে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন দিয়ে মহান জাতীয় সংসদে পাঠানো এখন সময়ের দাবী।
কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ এস. এম. আকতার উদ্দিন চৌধুরী বলেন, দীর্ঘ রাজনৈতিক ও আইন পেশার অভিজ্ঞতায় অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না একজন যোগ্য ও সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি। দৃঢ় আত্মপ্রত্যয়ী, দলের জন্য পরীক্ষীত ও নিবেদিত অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নাকে সংরক্ষিত মহিলা আসনে বিএনপি মনোনয়ন দিলে তিনি এ অঞ্চলকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পরবেন।
কক্সবাজার মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. নুরুল আলম বলেন, পেশাগত সাফল্য ও সাংগঠনিক দক্ষতার কারণে অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না সবার কাছে সুপরিচিত ও গ্রহনযোগ্য রাজনীতিবিদ। তাঁকে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন দিয়ে জাতীয় সংসদে স্থান করে দিলে এ অঞ্চলের আমজনতার প্রত্যাশা পূরণ হবে বলে চিকিৎসক নেতা ডা. নুরুল আলম মনে করেন।
কক্সবাজার নাগরিক ফোরামের চেয়ারম্যান আ. ন. ম হেলাল উদ্দিন বলেন, জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সদস্য হিসাবে যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্ব সম্পন্ন ব্যক্তিদের মনোনয়ন দেওয়া উচিত। সে হিসাবে কক্সবাজারের অসাধারণ প্রতিভা সম্পন্ন, প্ররিশ্রমী রাজনীতিবিদ অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নাকে মনোনয়ন দেওয়া দরকার। আ.ন.ম হেলাল উদ্দিন মনে করেন, অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নাকে সংরক্ষিত মহিলা আসনে বিএনপি থেকে মনোনয়ন দিলে মহান জাতীয় সংসদ আরো প্রাণবন্ত ও সমৃদ্ধ হবে।
সংরক্ষিত মহিলা আসনে মনোনায়ন প্রত্যাশী অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না'র সংক্ষিপ্ত জীবনী :
কক্সবাজার শহরের মধ্যম টেকপাড়ার ঐতিহ্যবাহী পরিবারের মরহুম আবুল খায়ের ও মরহুমা ফাতেমা খাতুনের কন্যা শামীম আরা স্বপ্না ১৯৭৬ সালে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৭৮ সালে কৃতিত্বের সালে কক্সবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ১৯৮৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি উদ্ভিদ বিদ্যা নিয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত থাকা অবস্থায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে ১৯৮২ সালে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেন। ধাপে ধাপে তিনি বিএনপির মূল ধারার রাজনীতিতে পদার্পন করেন। শামীম আরা স্বপ্না ১৯৮৬ সালের ১৮ মার্চ বাংলাদেশ বার কাউন্সিল থেকে এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অ্যাডভোকেটশীপ অর্জন করে একজন নবীন আইনজীবী হিসাবে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। এ মানবিক আইনজ্ঞ কক্সবাজার জেলা আইনজীবী সমিতি থেকে পেয়েছেন প্রবীণ আইনজীবীর বিরল সম্মাননা।
অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না ১৯৯১ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের এপিপি (এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর) পদে দায়িত্ব পালন করেন। ২০০১ সালের ডিসেম্বর মাসে তিনি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতে দেশের প্রথম মহিলা পিপি হিসাবে নিয়োগ পেয়ে রেকর্ড সৃষ্টি করেন। তখন থেকে ২০০৭ সালের জুলাই পর্যন্ত অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না পিপি পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর সহ আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের লিগ্যাল এডভাইজার পদে দায়িত্ব পালন করেন। অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না ১৯৯১ সাল থেকে দীর্ঘদিন পর্যন্ত কক্সবাজার জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। ২০০৮ সালে তিনি কক্সবাজার জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক মনোনীত হন। ২০০৯ সাল থেকে অধ্যাবদি কক্সবাজার জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক পদে সফলতার সাথে দায়িত্ব পালন করে কক্সবাজার জেলায় দলকে সুসংগঠিত করেছেন। তাঁর নেতৃত্বের সফলতায় গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে কক্সবাজারের চারটি সংসদীয় আসনেই বিএনপি বিজয় লাভ করেছে। যা তাঁর সাংগঠনিক সক্ষমতার অনন্য উদাহরণ হিসেবে দেখছেন দলের হাইকমান্ড ও স্থানীয় নেতা-কর্মীরা। গত ১৭ বছর ফ্যাসিস্ট আমলে অনেক কাঠখড় পুড়িয়ে কক্সবাজার জেলায় দলের সাংগঠনিক ভিত্তিকে তিনি আরো শক্তিশালী করেছেন। অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নাকে তিনটি রাজনৈতিক মামলায় জড়িত করে হয়রানি করা হয়েছে। দলের নির্যাতিত নেতা-কর্মী, অসহায়, নিঃস্ব গরীব জনসাধারণের মামলায় অকাতরে আইনী সহায়তা দিয়েছেন সবসময়। বিনা পারিশ্রমিকে আইনী সহায়তা দিয়ে কারাগার থেকে মুক্ত করেছেন মিথ্যা মামলায় জড়ানো অসংখ্য নেতা-কর্মীদের।
অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নার স্বামী কক্সবাজারের মহেশখালী কলেজের সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট ক্রীড়াবিদ জসিম উদ্দিন দম্পত্তির একমাত্র সন্তান মিনহাজ উদ্দিন মিশুক অষ্ট্রেলিয়ায় বসবাসরত।
প্রসঙ্গত, নির্বাচন কমিশন ৫০টি সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের জন্য ইতিমধ্যে তফশিল ঘোষনা করেছে। তফশিল মতে, আগামী ২১ এপ্রিল মনোনয়নপত্র দাখিল, ২২ ও ২৩ এপ্রিল দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই, ২৯ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ এবং ১২ এপ্রিল মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। তফশিলের সকল কার্যক্রম ঢাকাস্থ আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত হবে।