জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ বিজয়ী হয়ে সরকার গঠন করলে কাউয়ারখোপ-গর্জনিয়া সরাসরি সড়ক নির্মাণ করা হবে। এই সড়ক নির্মাণ করা হলে রামুর গর্জনিয়া, কচ্ছপিয়া ও কাউয়ারখোপের লক্ষাধিক বাসিন্দাকে হিলট্যাক্স দিয়ে নাইক্ষ্যংছড়ির ওপর দিয়ে আর মালামাল আনা নেয়া করতে হবে না। ’
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার সদর-রামু ও ঈদগাঁও আসনে বিএনপি জোটের প্রার্থী লুৎফুর রহমান কাজল গতকাল সোমবার সকাল থেকে রামুর কাউয়ারখোপ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে স্থানীয় বাজার সংলগ্ন হাকিমা রকিম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক পথসভায় এ প্রতিশ্রুতি দেন। এসময় তিনি মনিরঝিলে বাঁকখালী নদীর ওপর ব্রীজ নিমাণেরও প্রতিশ্রুতি দেন।
লুৎফুর রহমান কাজল বলেন, ‘নির্বাচিত হলে জনগণের রায়ের মর্যাদা নিশ্চিত করবো। সকল সম্প্রদায়ের সামাজিক সৌহার্দপূর্ণ নিরাপদ সমাজ গড়ে তুলবো। অবকাঠামোগত অন্যান্য উন্নয়নেও জোরদার ভূমিকা রাখবো।’
তিনি দৃঢ়তার সাথে বলেন, বিএনপি কথা দিয়ে কথা রাখে। আমরা সরকার গঠন করলে রাষ্ট্রের প্রত্যেক ক্ষেত্রে আধুনিকায়ণ করবো। তারুণ্যের প্রত্যাশা অনুযায়ী অনুযায়ী নতুন বাংলাদেশ নির্মাণ করবো।
কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি নেতা কাজী মামুন, বদরুল হুদা মেম্বার, মোকতার আহমদ, শহীদুল।লঅহ সিকদার, হানিফ জিহাদী, আমানউল্লাহ ভূট্টো, আবু বক্কর ছিদ্দিক, আবদুল্লাহ জিহাদী, এসএম বদি ও জসিমউদ্দিন রনি প্রমূখ।
এরআগে তিনি ঝিলংজার ১ থেকে ৫ নং ওয়ার্ডে গণসংযোগ করেন এবং পরে সন্ধ্যায় শহরের টেকনিক স্কুল এলাকায় এক পথসভায় বক্তব্য রাখেন।