কক্সবাজার জেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে কক্সবাজার ৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার ৩ আসনের লুৎফুর রহমান কাজল, কক্সবাজারের ২ আসনের সংসদ সদস্য আলমগীর মোঃ মাহফুজ উল্লাহ ফরিদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এডভোকেট শামীম আরা স্বপ্না বক্তব্য রাখেন।
এসময় জেলা প্রশাসন, আইন-শৃংখলা বাহিনীর প্রতিনিধি, রাজনৈতিক ও পেশাজীবি প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন ।
সভায় জেলার আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে মাদক চোরাচালান রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কার্যক্রম দমন, অনলাইন জুয়া এবং সাইবার অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ বি়ভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।