পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কক্সবাজার সদর উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন মক্কা প্রাদেশিক যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য হারুন অর রশিদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ ও খুশির বার্তা নিয়ে আসে। এই ঈদ আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি কক্সবাজার সদর উপজেলার সকল মানুষকে উদ্দেশ্য করে বলেন, “আমি কক্সবাজার সদর উপজেলার সর্বস্তরের জনগণকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা—ঈদ মোবারক। এই পবিত্র দিনটি সবার জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এটাই আমার প্রত্যাশা।”
হারুন অর রশিদ আরও বলেন, ঈদের আনন্দ যেন ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ে, সেই প্রত্যাশা সবার কাছে। তিনি সমাজের সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়াই হোক আমাদের মূল দায়িত্ব।
তিনি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ-জাতির কল্যাণ কামনা করে আবারও সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।