পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কক্সবাজার -৩ আসনের অন্তর্গত কক্সবাজার ( সদর, রামু, ঈদগাঁও) উপজেলার সর্বস্থরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন, স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
কক্সবাজার -৩ আসন থেকে বারবার নির্বাচিত জনপ্রিয় এই নেতা বলেন, 'ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। দীর্ঘ এক মাস রহমত, বরকত ও নাজাতের সিয়াম সাধনার পর মহান আল্লাহর পক্ষ থেকে পুরস্কারস্বরূপ আনন্দের দিন, যা ঐক্য, ভ্রাতৃত্ব ও শান্তির বার্তা নিয়ে আসে। যা আমাদের আমাদের সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়।
এই দিন ধনী - গরীব সকল ভেদাভেদ ভুলে, একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করাই হোক আমাদের অঙ্গীকার।'
এমপি কাজলে বলছেন, কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলা ছাড়াও কক্সবাজার জেলার সকল মানুষের আমি জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনাদের সবাইকে সাথে নিয়ে একটি আধুনিক মডেল পর্যটন নগরী ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এই ঈদ সবার জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক— এটাই প্রত্যাশা।'
লুৎফুর রহমান কাজল তাঁর ঈদ শুভেচ্ছা বার্তায় দেশ ও জাতির কল্যাণ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। পরিশেষে, সবাইকে সাথে নিয়ে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন।