মহেশখালী উপজেলার ঐতিহ্যবাহী শাপলাপুর উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘এমপি ট্রফি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর ২০২৬) আয়োজিত এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ এই টুর্নামেন্টের আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আলমগীর ফরিদ বলেন, সরকার ক্রীড়াখাতের সার্বিক উন্নয়নে সরকার নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছে। এসব উদ্যোগের সফল বাস্তবায়নে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে এবং ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ রোবায়েত হোসেন, মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সুলতান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা দিদারুল ইসলাম।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তরুণ ক্রীড়া সংগঠক ও উদীয়মান বিএনপি নেতা আ স ম জাহেদুল হক নাহিদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনচার উল্লাহ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির নেতা সিরাজুল ইসলাম সিরাজ, মাস্টার মুহাম্মদ আলী, মুহাম্মদ গিয়াস উদ্দিন, জহিরুল ইসলামসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।