বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে কক্সবাজারের মহেশখালীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মহেশখালী উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে গতকাল শনিবার (১৫ আগস্ট) এ কর্মসূচি পালিত হয়।
আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
মহেশখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল কাদের বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই দোয়া ও মিলাদ মাহফিলে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সাথে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান অতিথি আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এমপি।