সমাজ কল্যাণ মন্ত্রাণালয়ের আওতাধীন সামাজিক নিরাপত্তা কর্মসূচিরঅংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ পাইলটিংপ্রোগ্রামের অংশ হিসেবে কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ৩০৫ হতদরিদ্র পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।
শনিবার (১৬ মে) বিকাল তিনটার দিকে চকরিয়া উপজেলা পরিষদমিলনায়তন সুগন্ধা হলরুমে উপস্থিত উপকারভোগীপরিবারের মাঝে আনুষ্ঠানিক ফ্যামেলি কার্ড বিতরণ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথিপ্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি চাঁদপুর জেলা থেকে ভার্চুয়ালি যোগ দেন চকরিয়া উপজেলারবিতরণ অনুষ্ঠানে।
“ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক” এই প্রতিপাদ্যকে সামনেরেখে কর্মসূচি বাস্তবায়ন করছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। মূলতঃ দরিদ্র ও স্বল্প আয়ের পরিবারকে সামাজিক নিরাপত্তার আওতায় আনতে এ কর্মসূচি গ্রহণ করে সরকার। প্রথম পর্যায়েনির্বাচিত পরিবারগুলোকে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হচ্ছে, যার মাধ্যমে তারা বিভিন্ন সরকারি সহায়তা ও ভাতাসুবিধা পাবেন। চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপিরসাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ)অহিদুর রহমান, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহীন দেলোয়ার, জেলা বিএনপিরসহ-সভাপতি ও চকরিয়া উপজেলা সভপতি এনামুল হক, জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমানচৌধুরী খোকন মিয়া, সাংগঠনিক সম্পাদকজামিল ইব্রাহিম চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, কক্সবাজার জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক শাহী নেওয়াজ, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন, চকরিয়া বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাবেক সাধারন সাধারণ অধ্যাপকফখরুদ্দিন ফরায়েজি, জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম, চকরিয়া পৌর বিএনপির সাধারণসম্পাদক এম আবদুর রহিম, চকরিয়া উপজেলাসমাজসেবা অফিসার আবু তৈয়ব।
১০ মার্চ রাজধানীর বনানীতে কড়াইল বস্তি সংলগ্ন টিঅ্যান্ডটি মাঠেআয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে কয়েকজন সুবিধাভোগী নারীর হাতে প্রতীকীভাবে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়েছিল।