দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান শেখ মোঃ মোজাহেরুল হক ও জীববিজ্ঞান বিভাগের প্রদর্শক অনুপম তালুকদারের অবসরজনিত বিদায় সংবর্ধনা গত বুধবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথিদের কলেজের গেইট থেকে ফুলের পাপঁড়ি দিয়ে বরণ করা হয়। দর্শন বিভাগের সহকারী অধ্যাপক জেরিন আফরোজের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি, প্রাক্তন অধ্যাপক মন্ডলী, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের আহ্বায়ক, বর্তমান শিক্ষকমন্ডলীর আসন গ্রহনের মাধ্যমে শুরুতে সংবর্ধিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণের মাধ্যমে ২য় পর্ব শুরু হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন কাজী এবং প্রধান অতিথি ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজের গভর্ণিং বডির সভাপতি লায়ন মুহাম্মদ শওকত আলী নূর। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন কলেজের ছাত্রছাত্রীবৃন্দ। উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের মূলপর্ব শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য ও সংস্কৃতি কমিটির আহ্বায়ক অধ্যাপক বিকাশ নন্দী। স্বাগত বক্তব্য শেষে গভর্ণিং বডি, শিক্ষক পরিষদ, কর্মচারী কল্যাণ পরিষদ ও ছাত্রছাত্রীরা সংবর্ধিত অতিথিবৃন্দকে ক্রেস্ট প্রদান করেন। স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক খাজা বাহাউদ্দিন, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শ্যামল কান্তি বড়ুয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অনুপম বড়ুয়ার কন্যা সিথী তালুকদার, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মিসেস চিনু ছন্দা দে, পালি বিভাগের সাবেক সহকারী অধ্যাপক রত্না রাণী বড়ুয়া, ইংরেজী বিভাগের সাবেক সহকারী অধ্যাপক ধনপতি দে, গণিত বিভাগের সাবেক সহকারী অধ্যাপক লুৎফুল কিবরীয়া, হিতৈষী সদস্য মোহাম্মদ রাসেল হোসেন, অভিভাবক প্রতিনিধি মো: আবুল কাশেম, প্রতিষ্ঠাতা প্রতিনিধি স্মৃতি কুমার চৌধুরী, দক্ষিণ রাংগুনিয়া পদুয়া ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন প্রভাষক বাংলাদেশ মহিলা সমিতি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরিফুল ইসলাম চৌধুরী সোহেল , সংবর্ধিত অতিথি ব অনুপম তালুকদার , সংবর্ধিত অতিথি শেখ মোঃ মোজাহেরুল হক।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জনাব আলহাজ্ব শওকত আলী নূর। প্রধান অতিথির বক্তব্যের পর সংবর্ধিত অতিথিবৃন্দদের কলেজ, শিক্ষক পরিষদ, বর্তমান ছাত্রছাত্রী ও প্রাক্তন ছাত্রীদের পক্ষ থেকে উপহার তুলে দেন। সর্বশেষ কলেজে অধ্যক্ষ মহোদয় সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি করেন।