রামুর গর্জনিয়া বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ইফতার মাহফিল ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। এতে কয়েক ইউনিয়নের গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এটি এক পর্যায়ে রোজাদারদের মিলন মেলায় পরিনত হয়।
শুক্রবার ( ১৩ মার্চ) বিকেলে ঐতিহ্যবাহি গর্জনিয়া ফইজুল উলুম ফাজিল ডিগ্রি মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত এ মাহফিল উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেনারেল হাসপাতালের পরিচালক ও সমিতির সভাপতি এরশাদ উল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক ও রামু উপজেল যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম।
সমিতির সহ-সভাপতি দেলওয়ার হোসেনের সঞ্চালনায় অতিথির বক্তব্য রাখেন গর্জনিয়া ফইজুল উলুম ফাজিল ডিগ্রি মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মৌলানা এএএম জহিরুদ্দিন বদরু,অত্র মাদরাসার সাবেক অধ্যক্ষ মৌলানা মুহাম্মদ আইয়ুবের দোয়া ও মোনাজাতে অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যদের মাঝে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মো: ইসমাইল নোমান,গর্জনিয়া পুলিশ ফাঁড়ির সিনিয়র উপ-পরিদর্শক মোহাম্মদ শফি,কচ্ছপিয়া কে জি স্কুল প্রতিষ্ঠাতা ও নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাব প্রতিষ্ঠাতা-সভাপতি মাঈনুদ্দিন খালেদ, কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, ব্যবসায়ী নেতা ডাঃ মিজানুর রহমান,ডা: মৌলানা আলী আকবর, কচ্ছপিয়া বিএনপির সাধারণ সম্পাদক মাইমনুল হক মামুন, মাস্টার ফয়জুল হাসান, বিএনপি নেতা সাংবাদিক জয়নাল আবেদীন টুক্কু, সমিতির উপদেষ্টা কবির আহমদ, কচ্ছপিয়া যুবদল সভাপতি আবদুল হান্নান, জামায়াতের যুবশাখা কচ্ছপিয়া যুব বিভাগের সভাপতি গোলাম আজম, কচ্ছপিয়া যুবদল সাধারণ সম্পাদক শামশুল আলম শাহীন, সমিতির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম, হোটেল মালিক গিয়াস উদ্দিন ও হোটেল মালিক ব্যবসায়ী নেতা জাহাঙ্গির আলম প্রমূখ। এতে বাজার ব্যবসায়ীরা ছাড়া ও স্থানীয় সকলে উপস্থিত ছিলেন।
মাহফিলে বক্তরা বলেন, গর্জনিযা বাজারের প্রত্যেকটি অলি-গলি সিসি ক্যামেরার আওতায় আনাসহ প্রধান সমস্যা গুলো তারা পুরণ করেন ইতিমধ্যেই । ২/১ টি সমস্যার মধ্যে গভীর নলকূপ স্থাপন, শৌচাগার নির্মান, বাজারের দখল হওয়া গলি বা সড়ক প্রশস্তকরণ নিয়ে কাজ করছেন তারা । এভাবে সমিতি সবাইকে সাথে নিযে সব সমস্যার সমাধান করবেন ক্রমান্বয়ে।