চকরিয়া আগুনে প্রাণ হারানো দুই সহোদর ওমর ফারুক (১৩) ও মোহাম্মদ আবদুল্লাহর (১৪) পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রশাসন।
মঙ্গলবার বিকালে পৌরসভার ৫নং ওয়ার্ডের কাহারিয়াঘোনায় তাদের বাড়িতে গিয়ে সহায়তা তুলে দেয়া হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহীন দেলোয়ারের নির্দেশনায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দীলিপ দে।
এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, ‘কয়লার আগুন থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে পরিবারটিকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আরও সহায়তা দেওয়ার চেষ্টা চলছে।’