কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এনজিও সংস্থা কারিতাসের কার্যালয়ে আগুনে ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
রবিবার দুপুর ২ টার দিকে কুতুপালং মধুরছড়াস্থ ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে প্রতিষ্ঠানটির কার্যালয়ে আগুনে সূত্রপাত হয়। আধা ঘন্টা পর ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট আগুনে নিয়ন্ত্রণে আনেন বলে জানিয়েছেন ক্যাম্পে দায়িত্ব থাকা এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মৃত্যুঞ্জয় দে সজল।
তিনি জানান, প্রাথমিক অবস্থায় আগুনের সূত্রপাতের কারণ নিশ্চিত হওয়া যায়নি। কার্যালয়টি পুড়ে গেছে। যেখানে থাকা অনুমানিক ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানিয়েছে। কোন হতাহত নেই।