বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে ৫ ফার্মেসীকে ৫৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান চালান নাইক্ষ্যংছড়ি উপজেলার সহাকারী কমিশনার (ভূমি) ও আদালতের ম্যাজিষ্ট্রেড ইসমাত জাহান ইতু ও ককসবাজার ও বান্দরবান জেলার ড্রাগ সুপার কাজী মো: ফরহাদ।
সূত্রতমতে, যেসব ফার্মেসিতে জরিমানা করা হয়েছে সেগুলোর মধ্যে মেসার্স শর্মা মেডিকোকে হাজার টাকা, মা মেডিকোকে ১০ হাজার টাকা, ইমাম মেডিকোকে ৫ হাজার টাকা, আল মদিনা ফার্মেসীকে ৩ হাজার টাকা ও নাহার মেডিকোকে ৩ হাজার টাকা।
ড্রাগ সুপার কাজী মো: ফরহাদ জানান, অভিযানকারী দোকানগুলোতে পাওয়া গেছে, মেয়াদোত্তীর্ণ ঔষধ ও অঅনুমোদিত বিদেশী ঔষধ। যা নিয়ম বহির্ভূত। এ অভিযান অব্যাহত থাকবে।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন, মিয়ানমারের ঔষধ পাচারের প্রমান পেলে লাইসেন্স বাতিল সহ কঠোর ব্যবস্থা নেয়া হবে।