কক্সবাজার শহরের বাহারছড়া নিবাসী ও বৃহত্তর বার্মিজ মার্কেট মালিক সমিতির সাবেক সভাপতি মনজুর আলম টিটু ইন্তেকাল করেছেন। তিনি অভিরুচি বার্মিজ মার্কেটের স্বত্তাধিকারী এবং অতিরিক্ত পুলিশ সুপার ও এডভোকেট এম এস নুরুল আলমের কনিষ্ঠ পুত্র।
রোববার (১৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।
মৃত্যুকালে মনজুর আলম টিটু স্ত্রী, দুই কন্যা, এক পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার রাত সাড়ে ১০টায় কক্সবাজার শহরের বাহারছড়া জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক কক্সবাজার পত্রিকার পরিচালনা সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম। তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।