কুতুবদিয়া সরকারি কলেজে উদ্বোধন করা হয়েছে অত্যাধুনিক আইসিটি ল্যাব। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কলেজের অধ্যক্ষ অরুন বিকাশ বড়ুয়া নব নির্মিত আইসিটি ভবনে ল্যাবের উদ্বোধন করেন। এসময় কলেজের শিক্ষক- কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন অবহেলিত থাকার পর ল্যাব উদ্বোধনের পর সম্ভাবনাময় স্বপ্ন দেখছেন শিক্ষার্থীরা। সাবেক শিক্ষার্থীরা এই সুযোগ থেকে বঞ্চিত হয়ে আফসোস করছেন অনেকেই।
কলেজের সাবেক শিক্ষার্থী সানজিদা সুলতানা বলেন, আমাদের সময়ে নিজ কলেজে এই সুবিধা পাইনি। অনেক উন্নয়ন হচ্ছে প্রানের বিদ্যাপিঠ। আইসিটি ল্যাব সুবিধা থাকলে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাশে উপস্থিত থাকবে বলে তিনি মনে করেন।
সদ্য সমাপ্ত এইসএসসি বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেয়া শিক্ষার্থী সিয়াম সাহহিল বলেন, কলেজে আইসিটি বিভাগে নির্দিষ্ট শিক্ষক নেই। অন্য টিচারগণ ক্লাশ নিয়ে থাকেন। ল্যাবও ছিল না। কলেজের নিজস্ব ল্যাবে প্রাকটিস করার সুযোগও ছিলনা।
আরেক সাবেক শিক্ষার্থী শহীদ উদ্দিন রাসেল বলেন, অত্যাধুনিক ল্যাবের পাশাপাশি ফিন্যান্স,আইসিটি,একাউন্টটিং বিভাগে টিচার ঘাটতি পুরণের উদ্যােগ নেয়া দরকার। এগুলোর সাফার করছে শিক্ষার্থীরা।
কলেজের বায়োলজি বিভাগের প্রভাষক মিজানুর রহমান বলেন, গত সরকারের আইসিটি মন্ত্রনালয়ের ১৫০০ স্কুল কলেজে আইসিটি ল্যাব স্থাপন প্রকল্পের একটি প্রকল্প এটি। ৩১টি কম্পিউটার, একটি স্ক্যানার, একটি প্রিন্টার ও একটি স্মার্ট টিভি সংযুক্ত করে আইসিটি ল্যাবটি সাজানো হয়েছে।