‘নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকারে আধুনিক গণমাধ্যম’-এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় পর্যটন নগরী কক্সবাজারেও আনুষ্ঠানিক উদ্বোধন হলো নতুন সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’। এ উপলক্ষে সোমবার (১১ মে) সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে কেক কাটাসহ বর্ণাঢ্য আয়োজন ছিল।
অনুষ্ঠানে কক্সবাজারের বিভিন্ন সরকারি দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সুধীজন উপস্থিত থেকে নতুন এই গণমাধ্যমের সফলতা কামনা করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. অহিদুর রহমান। সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী।
দৈনিক কক্সবাজারের সিনিয়র রিপোর্টার এম. বেদারুল আলমের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এশিয়া পোস্ট-এর কক্সবাজার প্রতিনিধি লোকমান হাকিম।
এরপর নতুন এই প্রতিষ্ঠানকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন এনটিভির স্টাফ রিপোর্টার ইকরাম চৌধুরী টিপু, কালবেলার এম আর মাহবুব, চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, এটিএন বাংলার মোয়াজ্জেম হোসেন শাকিল, দৈনিক আজকের পত্রিকার মাইনুদ্দিন হাসান শাহেদ, একুশে টিভির আব্দুল আজিজ, প্রতিদিনের বাংলাদেশের স্টাফ রিপোর্টার নুপা আলম, ইউনিয়ন হাসপাতাল কক্সবাজার পিএলসির পক্ষে ডিএমডি বেলাল উদ্দিন জয়, আন্তর্জাতিক গণমাধ্যমকর্মী তানভীরুল মিরাজ রিপন, দৈনিক কক্সবাজারের স্টাফ রিপোর্টার তাজুল ইসলাম পলাশ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ আনোয়ার, জেলা তাঁতীদলের সভাপতি ডা. নাছির উদ্দিন চৌধুরী, ইউনিয়ন হাসপাতাল কক্সবাজার পিএলসির পাবলিক রিলেশন অফিসার রুহুল কাদের শিলু এবং দৈনিক কক্সবাজারের রামু প্রতিনিধি সোয়েব সাঈদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনকিলাবের আঞ্চলিক প্রধান শামসুল হক শারেক, ডিবিসি টেলিভিশনের শংকর বড়ুয়া রুমি, দৈনিক অবজারভারের এ এইচ সেলিম উল্লাহ, সমকাল ও বাসসের কক্সবাজার প্রতিনিধি ইব্রাহীম খলিল মামুন, চ্যানেল-২৪ এর আজিম নিহাদ, গাজী টিভির ওমর ফারুক হিরু, যমুনা টিভির এহসান আল কুতুবী, স্টার নিউজের মুহিবুল্লাহ মুহিব, এখন টিভির মোহাম্মদ মোরশেদ, বার্তা২৪-এর আবদুর রশিদ মানিক, সাংবাদিক নুরুল আমিন হেলালী, জাহাঙ্গীর আলম শামস, চিত্রগ্রাহক বাবু কান্তি দে, মোহাম্মদ রাসেল, রহিম উদ্দিন ও মোহাম্মদ আজাদসহ অনেকে।
বক্তারা বলেন, উদ্বোধনের শুরু থেকেই এশিয়া পোস্ট দেশজুড়ে ইতিবাচক সাড়া ফেলেছে। আমরা আশাবাদী, আধুনিক ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার মাধ্যমে সংবাদমাধ্যমটি বর্তমান সময়ের পাঠকদের চাহিদা পূরণে সক্ষম হবে। একই সাথে প্রথাগত সংবাদ পরিবেশনার বাইরে গিয়ে অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরবে।
বক্তারা আরও বলেন, কক্সবাজারের সমস্যা-সম্ভাবনা, পর্যটন শিল্প, রোহিঙ্গা সংকট এবং সুনীল অর্থনীতির সম্ভাবনাকে গুরুত্বের সঙ্গে তুলে ধরবে। একই সাথে এশিয়া পোস্ট পেশাদারিত্ব বজায় রেখে গণমাধ্যমের মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি।