কক্সবাজার শহরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ।
শনিবার বিকেলে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতি পাড়ার বিভিন্ন এলাকায় চলমান এ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে উপ পরিচালক বলেন, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। তাই এই কর্মসূচি বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে তথ্য সংগ্রহের জন্য উপযুক্ত কর্মী নিয়োগ করা হয়েছে এবং তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ডাটাবেজে তথ্য সংযুক্ত করার জন্য তথ্য সংগ্রহকারীদের দেওয়া হয়েছে বিশেষ ধরণের ট্যাব।
এসময় তথ্য সংগ্রহকারী কর্মকর্তা, সুপারভাইজারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।