৫৩তম গ্রীষ্মকালিন জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগীতায় আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়েছে কুতুবদিয়া মডেল হাইস্কুল এন্ড কলেজ কাবাডি দল।
গতকাল শনিবার (৩ অক্টোবর) বিকালে চট্টগ্রাম ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কুমিল্লার ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় কাবাডি দলকে হারিয়ে অঞ্চল ভিত্তিক সেমি ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে।
কুতুবদিয়া মডেল হাইস্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মুহাম্মাদ জহিরুল ইসলাম বলেন, তাদের শিক্ষা প্রতিষ্ঠানের কাবাডি দল এর আগে টানা ৭ম বার জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মত জাতীয় পর্যায়ে খেলার সুযোগ লাভ করল। জাতীয় পর্যায়ে কাবাডি দল সেরা খেলা উপহার দেবে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।