পবিত্র মাহে রমজান উপলক্ষে কক্সবাজার সদর–রামু–ঈদগাঁও আসনের নবনির্বাচিত সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল দেশবাসীসহ সংশ্লিষ্ট এলাকার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, রমজান মাস সংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির অনন্য শিক্ষা দেয়। এই মাসের পবিত্রতা রক্ষা করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে সামাজিক সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে সমাজে শান্তি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা সম্ভব। এই পবিত্র মাসে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
শেষে তিনি মহান আল্লাহর কাছে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।