বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কক্সবাজার জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কক্সবাজার (সদর, রামু, ঈদগাৃও) ৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
সোমবার (১৩ এপ্রিল) দেওয়া এক বার্তায় এমপি কাজল বলেছেন, বিদায় ১৪৩২। স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩। পহেলা বৈশাখ - বাংলা নববর্ষের প্রথম দিন। এ উপলক্ষে আমি জেলাবাসীসহ বিভিন্নদেশে অবস্থানরত প্রবাসীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তিনি আরো বলেন, পহেলা বৈশাখ মানে পিছনের সকল গ্লানি মুছে ফেলে নতুন বছরকে বরণ করা, পহেলা বৈশাখ মানে পান্তা ইলিশ নতুন শাড়ী, পাঞ্জাবি ও দল বেদে সকল ভেদাভেদ ভুলে, বন্ধু-বান্ধব একসাথে মিলে বৈশাখী মেলায় আনন্দ উল্লাসের মেতে ওঠা। সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় পহেলা বৈশাখ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আশা করি বাংলা নববর্ষ আমাদের সবার জীবনে সুখ, সমৃদ্ধি ও শান্তি বয়ে আনবে।
বিবৃতির শেষে এমপি লুৎফুর রহমান কাজল দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করেন।