বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশফাঁড়ি সীমান্তে ১৮০ রাউন্ড গুলি এসএলআর রাইফেলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে ৩৪ বিজিবি। শনিবার তাকে আটকের পর অন্তত কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর আইনী প্রক্রিয়া শেষে রোববার (২ ফেব্রুয়ারী) দুপুরে তাকে বান্দরবান আদালতে তোলা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আকরাম উল্লাহ।
নাইক্ষ্যংছড়ি থানার এ কর্মকর্তা আরো জানান, গ্রেপ্তার ব্যক্তির নাম খেং মং চো (২০) সে মিয়ানমারের রাখাইন প্রদেশের মন্ডু জেলার মদক ক্রাহ্লাঅং পাড়ার উচিং মং এর ছেলে। তার কাছ থেকে ১টি এসএলআর রাইফেল ১৮০ রাউন্ড গুলি (৩ ম্যাগাজিন) এবং ১ টি জলপাই রং এর বান্ডুলি জব্দ করেছে বিজিবি।
নাইক্ষ্যংছড়ি থানার পরিদর্শক (তদন্ত) আরো জানান, তাকে রোববার ( ২ ফেব্রুয়ারী) সকালে বান্দরবান আদালতে পাঠানো হয়েছে।