চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর সাবেক চেয়ারম্যানের নামে প্রতিষ্ঠিত আলহাজ্ব নুরুচ্ছফা বিদ্যানিকেতন এর বার্ষিক পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা বিপুল উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগষ্ট) সকালে বিদ্যালয়ের প্রাঙ্গণে বিদ্যানিকেতন এর প্রধান শিক্ষক মো. আবুল কাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান।
প্রধান অতিথি পদুয়ার মতো প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নানামুখী প্রতিভার প্রশংসা করেন। তিনি অভিভাবকদেরকে নিজ নিজ ছেলে মেয়েদের প্রতি গভীর মনোযোগ দেয়ার আহ্বান জানান। যাতে করে দেশ, সমাজ ও পরিবার একজন আদর্শ নাগরিক লাভ করে।
উদ্বোধনী বক্তব্য রাখেন আলহাজ্ব নুরুচ্ছফা বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক লায়ন মুহাম্মদ শওকত আলী নুর। তিনি বলেন, এ স্কুলের শিক্ষকেরাই বিদ্যালয়টিকে এ পর্যন্ত সুনামের সাথে নিয়ে এসেছেন। শিক্ষার্থীদের প্রতি সকলের আরো মনোযোগী হবার জন্য তিনি আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমদ, রাঙ্গুনিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লিপি রাণী গোপ।
বিশেষ অতিথিরা রাঙ্গুনিয়ার শিক্ষার মান এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্য যেকোন এলাকার ছেয়ে সন্তোষজনক বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্য বক্তব্য রাখেন দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন কাজী, উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরানুল হক, হরিহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোশ শীল, পদুয়া সন্মিলনী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজেশশান চৌধুরী, নুরুল ইসলাম মেম্বার, দয়ালহরি শীল মেম্বার, আবদুল জলিল মেম্বার। বক্তারা বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানান এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষা প্রতি গুরুত্বারোপ করেন।
বিদ্যালয়ের বার্ষিক রিপোর্ট পাঠ করেন শিক্ষক আমাতুল নুর মুক্তা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক জিন্নাতুন নেছা এবং শারমিন আকতার শানু। এলাকার শিক্ষানুরাগী বিশিষ্ট সমাজসেবক ব্যক্তিবর্গ এবং প্রচুর অভিভাবক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. ওয়াহিদ আনোয়ার। পবিত্র গীতা পাঠ করেন চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নিশি শীল এবং পবিত্র ত্রিপিটক পাঠ করেন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অরজিৎ বড়ুয়া। অনুষ্ঠানে বিদ্যানিকেতন এর শিক্ষার্থীদের পরিবেশনায় গান, নৃত্য, আবৃত্তি, হাম-নাদ উপস্থিত অতিথি ও শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করে। অনুষ্ঠানে অতিথিদেরকে ফুলেল শুভেচছা দিয়ে বরন করে নেয়া হয় এবং বিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেট প্রদান করা হয়। আলোচনা সভার পর অতিথিদের হাত থেকে বিভিন্ন ক্যাটাগরীতে বিজয়ীরা পুরস্কার গ্রহন করেন।