কক্সবাজারের পেকুয়ায় উপজেলা ছাত্রদল কর্তৃক আয়োজিত শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে অনুষ্ঠিত হয় মৌলভী ছাঈদুল হক স্মৃতি কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান।
এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শত-শত শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠান শেষে মঞ্চের পাশে শিক্ষার্থীদের সাথে সৌজন্যপূর্ণ আড্ডা ও আলাপচারিতার করে, পরে সালাহউদ্দিন আহমদ শিক্ষার্থীদের সাথে একটি স্মৃতিস্মরণীয় সেলফি তোলেন।
তিনি শিক্ষার্থীদের উৎসাহ দেন এবং বলেন, এ ধরনের কুইজ প্রতিযোগিতা কেবল জ্ঞান বৃদ্ধির জন্য নয়, বরং দলের সঙ্গে সহযোগিতা, মনোযোগ এবং কৌতূহল বৃদ্ধি করার জন্যও খুব গুরুত্বপূর্ণ বিষয়।
কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ের উপর তাদের জ্ঞান প্রদর্শন করে। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে সহায়ক হয়েছে।
সালাহউদ্দিন আহমদের উপস্থিতি ও শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি আলাপ উপস্থিত শিক্ষার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়।