দূর্নীতি দমন কমিশন ও দূর্নীতি প্রতিরোধ কমিটি কক্সবাজার জেলা শাখার আয়োজনে সর্বস্তরের জনসচেতনতাই পারে দূর্নীতি প্রতিরোধ মূল ভুমিকা রাখতে -এই প্রতিপাদ্যে স্কুল ভিত্তিক বির্তক প্রতিযোগিতার চুড়ান্ত পূর্ব অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর বেলা সাড়ে ১১ টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরী হল রুমে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় বিতর্কে প্রতিযোগিতার পক্ষে অংশ নেয় কক্সবাজার মডেল হাই স্কুল ও বিপক্ষে অংশ নেয় কক্সবাজার সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকরা। প্রাণবন্ত এই বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় কক্সবাজার সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়।
এর আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দূর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. মো: সাজ্জাদ হোসেন ভুইয়া। এ সময় তিনি বলেন, ছোট বেলা থেকে দূর্নীতির বিরুদ্ধে সামাজিক এবং পারিবারিকভাবে শিক্ষা দিতে হবে। দূর্নীতির কুফল সম্পর্কে ধারনা দিতে হবে। আগামী প্রজন্মের কাছে একটি নিরাপদ এবং স্বনির্ভর বাংলাদেশ রেখে যেতে চাইলে সর্বখেত্রে দূনীতিকে না বলতে হবে। এ জন্য জনসচেতনতার বিকল্প নেই। এ সময় তিনি আরো বলেন,দূর্নীতিবাজ যতই ক্ষমতাবান হোকনা কেন কোন ছাড় নেই,আবার কোন নিরীহ কেউ যাতে হয়রানির শিকার না হয় সেটাই আমাদের কাম্য। এতে সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো: আব্দুল মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো: এ এম এম সাজেদুর রহমান, দুদকের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো: ফারুক আহমেদ।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান,দুদক কক্সবাজার জেলা কার্যালয়ের উপ পরিচালক মো: মোস্তাফিজুর রহমান। এতে আরো বক্তব্য রাখেন দূর্নীতি প্রতিরোধ কমিটি কক্সবাজার জেলা শাখার সভাপতি প্রফেসর সানাউল্লাহ, সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু। বিতর্ক অনুষ্ঠান পরিচালনা করেন দূপ্রক জেলা সদস্য সাবেক জেলা শিক্ষা অফিসার মো: নাছির উদ্দিন।
বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন অধ্যাপক অজিদ দাশ, অধ্যাপক জেবুন্নেছা, অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক সোহেল ইকবাল। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন জেলা দূপ্রক সহ সভাপতি জসিম উদ্দিন বকুল। আলোচনা সভা শেষে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ করেন অতিথিরা।