কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস)’র উদ্যোগে কক্সবাজার সদর উপজেলা পরিষদ হলরুমে ভবিষ্যতে দূর্যোগ প্রস্তুতির জন্য উদ্ভাবক বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দোলন আচার্য্য, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের পার্টনারশীপ এবং কমপ্লাইন্স অফিসার সুবাস বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন এনজিওর প্রতিনিধি, সুশীল সমাজের ব্যাক্তিবর্গ এবং সেচ্ছাসেবক গোষ্ঠী।
সেমিনারে প্রধান অতিথি বলেন, দুর্যোগকালীন সমস্যা সমাধানের লক্ষ্যে অধিক জোর দেওয়া প্রয়োজন। সিআইএস প্রোগ্রাম ম্যাজোর শাহাদাৎ হোসেন বলেন, অধিক দুর্যোগ প্রবন এলাকাগুলোকে চিহ্নিত করে দুর্যোগ ঝুঁকি কমানোর লক্ষ্যে স্থানীয় প্রশাসন এবং বেসরকারি সংস্থারগুলোর সাথে সমন্বয় করে কাজ করা হচ্ছে।