কুতুবদিয়া উপজেলা জামায়াতের আবারো আমীর নির্বাচিত হলেন আ.স.ম শাহরিয়ার চৌধুরী। মঙ্গলবার জামায়াতে জেলা কার্যালয়ে ২০২৭-২৮ সালের বিভিন্ন উপজেলার আমীর নির্বাচন ও শপথ অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ড: এ এইচ এম হামিদুর রহমান আজাদ এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কুতুবদিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও: নুরুল আমিন বলেন, আ স ম শাহরিয়ার চৌধুরী ৪র্থ বারের মত উপজেলা আমির নির্বাচিত হলেন। আগামী সপ্তাহে কমিটির পরবর্তী কার্যক্রমে পদক্ষেপ নেয়া হবে।