কক্সবাজার জেলা বিএনপির সভাপতি উখিয়া টেকনাফ আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহজাহান চৌধুরী উখিয়া ও টেকনাফে পৃথক নির্বাচনী পথসভায় বক্তব্যসহ গণ সংযোগে অংশগ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের রুমখা মনির মার্কেট স্টেশনে ধানের শীষ মার্কার সমর্থনে এক পথসভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী। এ সময় উখিয়া বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী সহ বিএনপি যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
একই দিনে দুপুরে টেকনাফ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় শাহজাহান চৌধুরী বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন শিক্ষা প্রসারে উখিয়া ও টেকনাফে কলেজ প্রতিষ্ঠা সহ অসংখ্য স্কুল মাদ্রাসার চালুর কথা উল্লেখ করে তিনি বলেন, বাসযোগ্য ও নিরাপদ টেকনাফ গঠনের লক্ষ্যে ইয়াবা মুক্ত ও চোরা চালান প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। একই সাথে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে টেকনিক্যাল কলেজ চালুর পাশাপাশি শিক্ষিত বেকার যুবক-যুবতীদেরকে প্রযুক্তি ও কারিগরি বিষয়ে দক্ষতা অর্জনের উদ্যোগ নেওয়া হবে। এছাড়াও টেকনাফ সদরের মৌলভী পাড়া ধানের শীষ মার্কার সমর্থনে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন শাহজাহান চৌধুরী।
এ সময় টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ও চেয়ারম্যান জিয়াউর রহমান বক্তব্য রাখেন।