বাংলাদেশকে ছাড়াই শনিবার থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় এবার অংশ নিচ্ছে মোট ২০টি দল, ম্যাচ অনুষ্ঠিত হবে ৫৫টি। বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার পর নতুন করে হালনাগাদ সূচি প্রকাশ করেছে আইসিসি।
ভারতে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর তোপের মুখে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। এরপর নিরাপত্তাজনিত কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। তাদের সবগুলো ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করার অনুরোধ জানিয়েছিল বিসিবি। তবে বিসিবির সেই অনুরোধ না রেখে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয় আইসিসি। তাদের পরিবর্তে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয় স্কটল্যান্ডকে।
চার গ্রুপে ভাগ হয়ে খেলবে ২০ দল। ভারত-পাকিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপে রয়েছে নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে আছে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, ওমান ও আয়ারল্যান্ড।
গ্রুপ ‘সি’-তে রয়েছে স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। আর ‘ডি’ গ্রুপে আছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী):
৭ ফেব্রুয়ারি : পাকিস্তান-নেদারল্যান্ডস, সকাল ১১:৩০টা, কলম্বো
৭ ফেব্রুয়ারি : স্কটল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ, বিকাল ৩:৩০, কলকাতা
৭ ফেব্রুয়ারি : ভারত-যুক্তরাষ্ট্র, সন্ধ্যা ৭:৩০, মুম্বাই
৮ ফেব্রুয়ারি : নিউজিল্যান্ড-আফগানিস্তান, সকাল ১১:৩০, চেন্নাই
৮ ফেব্রুয়ারি : ইংল্যান্ড-নেপাল, বিকাল ৩:৩০, মুম্বাই
৮ ফেব্রুয়ারি : শ্রীলঙ্কা-আয়ারল্যান্ড, সন্ধ্যা ৭:৩০, কলম্বো
৯ ফেব্রুয়ারি : স্কটল্যান্ড-ইতালি, সকাল ১১:৩০,কলকাতা
৯ ফেব্রুয়ারি : জিম্বাবুয়ে-ওমান, বিকাল ৩:৩০, কলম্বো
৯ ফেব্রুয়ারি : দক্ষিণ আফ্রিকা-কানাডা, সন্ধ্যা ৭:৩০, আহমেদাবাদ
১০ ফেব্রুয়ারি : নেদারল্যান্ডস-নামিবিয়া, সকাল ১১:৩০, দিল্লি
১০ ফেব্রুয়ারি : নিউজিল্যান্ড-সংযুক্ত আরব আমিরাত, বিকাল ৩:৩০, চেন্নাই
১০ ফেব্রুয়ারি : পাকিস্তান-যুক্তরাষ্ট্র, সন্ধ্যা ৭:৩০, কলম্বো
১১ ফেব্রুয়ারি : দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান, সকাল ১১:৩০, আহমেদাবাদ
১১ ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়া-আয়ারল্যান্ড, বিকাল ৩:৩০, কলম্বো
১১ ফেব্রুয়ারি : ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ, সন্ধ্যা ৭:৩০, মুম্বাই
১২ ফেব্রুয়ারি : শ্রীলংকা-ওমান, সকাল ১১:৩০, ক্যান্ডি
১২ ফেব্রুয়ারি : নেপাল-ইতালি, বিকাল ৩:৩০, মুম্বাই
১২ ফেব্রুয়ারি : ভারত-নামিবিয়া, সন্ধ্যা ৭:৩০, দিল্লি
১৩ ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ে, সকাল ১১:৩০, কলম্বো
১৩ ফেব্রুয়ারি : কানাডা-সংযুক্ত আরব আমিরাত, বিকাল ৩:৩০, দিল্লি
১৩ ফেব্রুয়ারি : যুক্তরাষ্ট্র-নেদারল্যান্ডস, সন্ধ্যা ৭:৩০, চেন্নাই
১৪ ফেব্রুয়ারি : আয়ারল্যান্ড-ওমান, সকাল ১১:৩০, কলম্বো
১৪ ফেব্রুয়ারি : স্কটল্যান্ড-ইংল্যান্ড, বিকাল ৩:৩০, কলকাতা
১৪ ফেব্রুয়ারি : নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, সন্ধ্যা ৭:৩০, আহমেদাবাদ
১৫ ফেব্রুয়ারি : ওয়েস্ট ইন্ডিজ-নেপাল, সকাল ১১:৩০, মুম্বাই
১৫ ফেব্রুয়ারি : যুক্তরাষ্ট্র-নামিবিয়া, বিকাল ৩:৩০, চেন্নাই
১৫ ফেব্রুয়ারি : ভারত-পাকিস্তান, সন্ধ্যা ৭:৩০, কলম্বো
১৬ ফেব্রুয়ারি : আফগানিস্তান-সংযুক্ত আরব আমিরাত, সকাল ১১:৩০, দিল্লি
১৬ ফেব্রুয়ারি : ইংল্যান্ড-ইতালি, বিকাল ৩:৩০, কলকাতা
১৬ ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়া-শ্রীলংকা, সন্ধ্যা ৭:৩০, ক্যান্ডি
১৭ ফেব্রুয়ারি : নিউজিল্যান্ড-কানাডা, সকাল ১১:৩০, চেন্নাই
১৭ ফেব্রুয়ারি : আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে, বিকাল ৩:৩০, ক্যান্ডি
১৭ ফেব্রুয়ারি : স্কটল্যান্ড-নেপাল, সন্ধ্যা ৭:৩০, মুম্বাই
১৮ ফেব্রুয়ারি : দক্ষিণ আফ্রিকা-সংযুক্ত আরব আমিরাত, সকাল ১১:৩০, দিল্লি
১৮ ফেব্রুয়ারি : পাকিস্তান-নামিবিয়া, বিকাল ৩:৩০, কলম্বো
১৮ ফেব্রুয়ারি : ভারত-নেদারল্যান্ডস, সন্ধ্যা ৭:৩০, আহমেদাবাদ
১৯ ফেব্রুয়ারি : ওয়েস্ট ইন্ডিজ-ইতালি, সকাল ১১:৩০, কলকাতা
১৯ ফেব্রুয়ারি : শ্রীলংকা-জিম্বাবুয়ে, বিকাল ৩:৩০, কলম্বো
১৯ ফেব্রুয়ারি : আফগানিস্তান-কানাডা, সন্ধ্যা ৭:৩০, চেন্নাই
২০ ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়া-ওমান, সকাল ১১:৩০, ক্যান্ডি
সুপার এইট পর্ব:
২১ ফেব্রুয়ারি : ওয়াই ২-ওয়াই ৩, সন্ধ্যা ৭:৩০, কলম্বো
২২ ফেব্রুয়ারি : ওয়াই ১- ওয়াই ৪, বিকাল ৩:৩০, ক্যান্ডি
২২ ফেব্রুয়ারি : এক্স ১-এক্স ৪, সন্ধ্যা ৭:৩০, আহমেদাবাদ
২৩ ফেব্রুয়ারি : এক্স ২-এক্স ৩, সন্ধ্যা ৭:৩০, মুম্বাই
২৪ ফেব্রুয়ারি : ওয়াই ১-ওয়াই ৩ সন্ধ্যা ৭:৩০, ক্যান্ডি
২৫ ফেব্রুয়ারি : ওয়াই ২-ওয়াই ৪ সন্ধ্যা ৭:৩০, কলম্বো
২৬ ফেব্রুয়ারি : এক্স ৩ -এক্স ৪ বিকাল ৩:৩০, আহমেদাবাদ
২৬ ফেব্রুয়ারি : এক্স ১ -এক্স ২ সন্ধ্যা ৭:৩০, চেন্নাই
২৭ ফেব্রুয়ারি : ওয়াই ১-ওয়াই ২ ৭:৩০, কলম্বো
২৮ ফেব্রুয়ারি : ওয়াই ৩-ওয়াই ৪ সন্ধ্যা ৭:৩০, ক্যান্ডি
০১ মার্চ :এক্স ২-এক্স ৪, বিকাল ৩:৩০, দিল্লি
০১ মার্চ : এক্স ১ -এক্স ৩, সন্ধ্যা ৭:৩০, কলকাতা
সেমিফাইনাল:
৪ মার্চ : প্রথম সেমিফাইনাল, সন্ধ্যা ৭:৩০, কলকাতা/ কলম্বো
৪ মার্চ : দ্বিতীয় সেমিফাইনাল, সন্ধ্যা ৭:৩০, মুম্বাই
ফাইনাল:
৮ মার্চ : ফাইনাল, সন্ধ্যা ৭:৩০, আহমেদাবাদ/ কলম্বো