রামুর জারাইলতলী উচ্চ বিদ্যালয়ে ৩৩ বছর প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর নিলেন মানুষ গড়ার সফল কারিগর মোঃ হোসাইনুল ইসলাম মাতবর। ৩৩ বছরে হাজার হাজার শিক্ষার্থীকে দিয়েছেন আলোর দিশা, আর বিদ্যালয়কে পরিনত করেছেন একটি পরিপূর্ণ শিক্ষালয়ে। বিদ্যালয়ে প্রতিদিন এ্যাসেম্বলী ক্লাসে উপস্থিত হতেন সবার আগে। আর জাতীয় সংগীত পরিবেশনের পর শিক্ষার্থীদের প্রতি বলতেন উপদেশমূলক কথা। দিতেন সুশিক্ষিত হয়ে আদর্শ নাগরিক হওয়ার পরামর্শ। বিদায় বেলায় প্রধান শিক্ষক হোসাইনুল ইসলাম মাতবর এর এসব স্মৃতি কথা তুলে ধরে আবেগ আপ্লুত হয়ে পড়েন শিক্ষক-শিক্ষার্থীরা।
রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের জারাইলতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হোসাইনুল ইসলাম মাতবর এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে চোখে পড়ে শিক্ষক-শিক্ষার্থীদের এমন আবেগঘন দৃশ্য।
সংবর্ধনা শেষে ফুলে ফুলে সজ্জিত লাল রংয়ের কার গাড়িতে করে প্রিয় শিক্ষককে বিদ্যালয় আঙিনা থেকে শেষ বিদায় জানান- অনুষ্ঠানে আসা গন্যমান্য ব্যক্তি, এলাকাবাসী, শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রিয় শিক্ষকের অবসরজনিত বিদায় উপলক্ষ্যে বৃহস্পতিবার, ১৫ অক্টোবর সকালে বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় বর্ণিল সংবর্ধনা অনুষ্ঠান।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোতাহারুল জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কক্সবাজার জেলা শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফা।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজারের পিটিআইয়ের সাবেক সুপার মোঃ নাসির উদ্দীন, সাবেক জেলা শিক্ষা অফিসার মোঃ নাছির উদ্দিন, রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নুরুল আবছার, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ, কক্সবাজার জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রনজিৎ চক্রবর্তী, চাকমারকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়সাল কাদের, বিশিষ্ট ব্যবসায়ি গিয়াস উদ্দিন কোম্পানী, কক্সবাজার জেলা পরিষদের সাবেক সদস্য নুরুল হক কোম্পানী, খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, জোয়ারিয়ানালা এইচএম সাঁচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক সিকদার, ধেছুয়াপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গনি, মনসুর আলী সিকদার আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাশেম, জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোছাইন, কক্সবাজার সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতির কক্সবাজার সদর উপজেলার সাধারণ সম্পাদক নুরুল আবছার, রুম টু রিড বাংলাদেশ এর কক্সবাজার প্রকল্প ব্যবস্থাপক চিত্তপ্রিয় আচার্য্য, বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি ফরিদুল হক, প্রতিষ্ঠাতা সদস্য মাস্টার এনামুল হক, জারাইলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা ইয়াসমিন, সুশাসনের জন্য নাগরিক সুজন কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুবুর রহমান, রামু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, ইউপি সদস্য মো. রাসেল, সাবেক ইউপি সদস্য মোস্তাক আহমেদ, বিএনপি নেতা সাংবাদিক আহমদ ছৈয়দ ফরমান।
এতে বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে মোস্তাফিজুর রহমান, সমীর চন্দ্র দে, নাজমুল হক, মো. ইকবাল হোসেন, আব্দুর রহমান, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে তানিয়া মোস্তারী, সালমা আকতার, আজিজ উল্লাহ, কামরুল হাসান, শিক্ষার্থীদের মধ্যে মো. ইসমাইল, মোশাররফা খানম সায়মা, নাবিহা জামান, মিশফা আলম ও নিহা আকতার।
এতে বিদায়ী অতিথির সম্মানে মানপত্র পাঠ করেন- সহকারি শিক্ষক হোসাইন মোহাম্মদ বেলাল। শুরুতে রিদুয়ান হোসেন কোরআন তেলাওয়াত, অধরা পাল দোলা গীতা এবং কলি বড়ুয়া ত্রিপিটক পাঠ করেন।
অনুষ্ঠান শুরুর পূর্বে বিদায়ী প্রধান শিক্ষক হোসাইনুল ইসলাম মাতবরকে গাল গালিচা ও ফুলের পাঁপড়ি ছিটিয়ে মঞ্চে বরণ করেন শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে ফুলে ফুলে সজ্জিত গাড়িতে করে বিদায় জানান অতিথি, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীরা।