ভোটের আগের দিন নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছে পুলিশ। তাঁর নাম বেলাল উদ্দিন প্রধান। তিনি ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির।
নীলফামারীর এসপি শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘ইউএস বাংলায় করে ঢাকা থেকে বেলাল উদ্দিন প্রধান ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির টাকা নিয়ে আসছেন বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরেছি। এ তথ্য জানান পর বিমানবন্দরে আমরা গোয়েন্দ সংস্থাসহ বিভিন্ন বাহিনী ব্যবস্থা নেয়। পরে তাকে আটক করা হয়। তার ভাষ্য মতে, টাকা ৫০ লাখের ওপরে আছে। এখনও গণনা করা হয়নি। সাংবাদিকদের উপস্থিতিতে টাকা গণনা করা হবে।