একই ফ্রিজে কাঁচা মাংস ও রান্না করা খাবার সংরক্ষণ করে ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি তৈরি এবং গ্রাহকের সাথে প্রতারণার দায়ে কক্সবাজার শহরের জনপ্রিয় ‘হাজি শাহী কাচ্চি ঘর’সহ দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে শহরের অ্যান্ডারসন রোড ও রুমালিয়ার ছড়া এলাকায় এই অভিযান চালানো হয়।
অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ জানান, চরম অস্বাস্থ্যকর পরিবেশ ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে অ্যান্ডারসন রোডের ‘হাজি শাহী কাচ্চি ঘর’কে ২০ হাজার টাকা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করায় রুমালিয়ার ছড়ার ‘মেসার্স রেনু স্টোর’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।