কক্সবাজারের রামুর ঈদগড় থেকে দুই কৃষককে অপহরণ করেছে ডাকাত চক্র।
সোমবার (৯ মার্চ) ভোররাত ৫ টার দিকে ধান ক্ষেত পাহারা দেওয়ার সময় টংঘরে অবস্থানকালে একদল সশস্ত্র ডাকাত অস্ত্রের মুখে জিম্মি করে তাদের তুলে নিয়ে যায় ।
অপহৃতরা হলেন, রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ১ নং ওয়ার্ড ধুমছাকাটা এলাকার বাসিন্দা মরহুম ফেরদৌস মিয়াজির ছেলে মাহমুদুল হক ও সুলতান আহমদের ছেলে ছৈয়দ কাশেম বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, অপহৃতরা সেহরি খেয়ে ধানক্ষেতের পাশে গাছের উপর নির্মিত টংঘরে অবস্থান করছিলেন। এ সময় একদল সশস্ত্র ডাকাত হঠাৎ এসে অস্ত্রের মুখে তাদের জোরপূর্বক তুলে নিয়ে যায়।
রামু থানার ওসি মনিরুল ইসলাম ভুইয়া অপহরণের সত্যতা নিশ্চিত করে বলেন, অপহৃতদের উদ্ধারে পুলিশ কাজ করছে।