চকরিয়ায় গত ১৭ মে রবিবার রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে দুই ছাত্রের। লোহাগাড়ার আধু নগর এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাদ্রাসা শিক্ষার্থী তামিম (২২) এবং চকরিয়া-বদরখালী সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুল আমিনের পুত্র শওকতের (২৪) মৃত্যু হয়েছে।
অপরজন নিহত মোস্তাকিম কামাল তামিম আধুনগর ইসলামিয়া ফাজিল মাদসার ছাত্র ও চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের হালাকাকারা সওদাগরপাড়ার বাসিন্দা ও চকরিয়া পৌরসভার কর্মকর্তা রাশেদ কামালের পুত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার (১৭ মে) রাত দশটার দিকে চকরিয়ার নিজ বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হন তামিম। পথিমধ্যে অটোরিকশাটি লোহাগাড়া বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছলে বিপরীতদিক থেকে আসা 'হানিফ পরিবহনের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তামিম। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, চকরিয়া কেবি জালালউদ্দিন (চকরিয়া-বদরখালী) সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুল আমিনের বড় ছেলে শওকত হোসেন রিয়াজ (২৪) নিহত হয়েছে।
রবিবার (১৭ মে) রাত আনুমানিক ৯টার দিকে সাহারবিল ইউনিয়নের রামপুর স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।