কুতুবদিয়ায় একদিনে পৃথক পানি ডুবির ঘটনায় নারী ও শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে আরো এক শিশু।
হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল শনিবার (১৫ আগস্ট) লেমশীখালী ছিদ্দিক হাজির পাড়ায় বিকাল সাড়ে তিনটার দিকে রুবেল কাদের এর স্ত্রী ইরান(২৫) রান্নার জন্য পুকুর ঘাটে মাছ ধুতে গিয়ে হঠাৎ পা পিছলে পুকুরে পড়ে যায়।
পরে তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডা. মোহাম্মদ নেছারুল করিম তাকে মৃত বলে জানান। দুই সন্তানের জননী ইরান মৃগীরোগী ছিল বলে প্রতিবেশীরা জানিয়েছে।
একই দিন সন্ধ্যা ৬টার দিকে লেমশীখালী হাবিব হাজির পাড়ার নুর মোহাম্মদ এর ১৩ মাস বশসী পুত্র আনাছ পুকুরে ডুবে মারা যায়। হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে একই দিন বিকেল ৪টার দিকে বড়ঘোপ হাড়িঁ সিকদার পাড়ার আরিশা নামের ১৬ মাস বয়সি এক শিশু পুকুরে ডুবে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুল হক জানান, পুকুরে ডুবে মারা যাওয়া নারী মৃগী রোগী ছিল বলে জানা গেছে। বিস্তারিত জানতে ওই নারীর বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।