বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে পৃথক অভিযানে চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৪ লাখ টাকা সহ ২ জনকে আটক করেছে ১১ বিজিবি।
মঙ্গলবার বিকেলে ও সোমবার রাতে পৃথক এ অভিযান চলে।
১১ বিজিবি সুত্র জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের সীমান্তবর্তী ভাল্লুকখাইয়া- ফুলতলী পয়েন্টের পাহাড়ি এলাকায় ১১ বিজিবি দায়িত্বপূর্ণ ভাল্লুকখাইয়া-ফুলতলী সীমান্ত দিয়ে ইয়াবার একটি চালান দেশে প্রবেশ করতে পারে- এ তথ্যের ভিত্তিতে রাতে ১১ বিজিবির একটি আভিযানিক দলটি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাবার বাগান চেকপোস্ট থেকে প্রায় ৪০০ মিটার দক্ষিণে সীমান্তবর্তী ভাল্লুকখাইয়া পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা পালানোর চেষ্টা করে। বিজিবি টহলদল তাদের ধাওয়া করলে তারা পাশের গহিন জঙ্গলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পৃথক ঘটনায় মঙ্গলবার দুপুরে লেবুছড়ি সীমান্ত পয়েন্টে খবর আসে বিপুল টাকা সহ ২ জন চোরাকারবারী মিয়ানমারে পার হয়ে অবৈধ পণ্য আনতে যাবে। বিজিবির লেবুছড়ি বিওপির একটি টহলদল তাদের চ্যালেঞ্জ করলে তারা পালাতে চেষ্টা করে।
পরে নগদ টাকা সহ ফুরকান আহমদ নামক এক ব্যক্তিকে ৪ লক্ষ টাকা আটক করে বিজিবি। তার সহযোগীর নাম তৎক্ষনাৎ পাওয়া যায় নি। উভয় ঘটনার বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মামলার প্রক্রিয়া চলছে।
বিষয়টি নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ মো:মোজাম্মেল হক। তবে এ বিষয়ে ১১বিজিবি অধিনায়কের সাথে একাধিকবার যোগাযেগ করা হলেও তাকে না পাওয়ায় তার বক্তব্য দেয়া সম্ভব হয়নি।