ঈদগাঁও উপজেলার ইসলামপুরের নতুন অফিস বাজার ও ইসলামাবাদে এলপিজি গ্যাসের অতিরিক্ত মূল্য আদায়ের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সহকারী কমিশনার ও এক্সিকউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এসময় সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে গ্যাস বিক্রির অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদালত এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
ঈদগাঁও থানা পুলিশ অভিযান চলাকালে ভ্রাম্যমান আদালতকে সহায়তা করে।