বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গাঁজা সেবনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
এনামুল হাসান। একই সাথে তিনি নাইক্ষ্যংছড়ি বাজার পরিদর্শন করে বাজারের শৃংখলা ফিরান।
সূত্র জানায়, শুক্রবার (২৭ নভেম্বর) সকালে নাইক্ষ্যংছড়ি সদরে গাঁজা সেবন রত অবস্থায় ৩ যুবককে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাগানঘোনা এলাকায় শফিউল্লাহর দোকানসংলগ্ন মোড় থেকে
আটক করে পুলিশ। আটকরা হলেন, বাগানঘোনা এলাকার নুরুল ইসলামের ছেলে ইমাম হোসেন (৩০), আব্দুর রশিদের ছেলে শহিদুল ইসলাম প্রকাশ ময়না (২২) এবং মো. আলাউদ্দিনের ছেলে আব্দুল্লাহ প্রকাশ বাইডেন (১৮)। তাদেরকে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক এনামুল হাসান বিভিন্ন মেয়াদে সাজা দেন। তাদের মধ্যে ইমাম হোসেনকে ৩ দিন, শহিদুল ইসলাম প্রকাশ ময়নাকে ১০ দিন এবং আব্দুল্লাহ প্রকাশ বাইডেনকে ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়।
এ বিষয়ে ইউএনও এনামুল হাসান বলেন, মাদক পাচার,ব্যবহার ও বিক্রি বন্ধ নিয়ে প্রশাসন খুবই আন্তরিক। পুলিশ-বিজিবি সবাই কাজ করছে। এরই ধারাবাহিকতায় এই ৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।
এদিকে সাপ্তাহিক হাটের দিন সড়কে বাজার বসিয়ে বিশৃংলা সৃষ্টি ও যানজট সৃষ্টি নিয়ে নাইক্ষ্যংছড়ি সদর বাজার পরিদর্শন করেন। সত্যতা পেয়ে সংশ্লিষ্ট সকলকে প্রাথমিকভাবে সতর্ক করেন।