স্টাফ রিপোর্টার, পেকুয়া
পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুবাইদ উল্লাহ লিটনকে গ্রেফতার করেছে পেকুয়া থানা পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের হাজিবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গ্রেপ্তার জুবাইদুল্লাহ লিটন উপজেলার টইটং ইউনিয়নের হাজি বাড়ি এলাকার হাবিবুল্লার ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।