কুতুবদিয়া উপজেলায় ৬ ইউনিয়নের মধ্যে ৫টিতে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।গতকাল সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় এক প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট ইউনিয়নের সরকার দলীয় ৫ প্রশাসক যোগদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্র জানায়, উপজেলার ৬ ইউনিয়নের মধ্যে ৫ ইউনিয়নে গত মাসে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় প্রশাসক নিয়োগের ব্যবস্থা নিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রনালয় বিভাগ।
উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদে ইউনিয়ন বিএনপির সদস্য বর্তমান চেয়ারম্যান আব্দুল হালিম সিকদার, দক্ষিণ ধুরুং ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান সিকদার, লেমশীখালী ইউনিয়নে উপজেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ আজম খান, কৈয়ারবিল ইউনিয়নে জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ ইদ্রিস খোন্দকার ও আলী আকবর ডেইল ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকতার কামাল সিকদারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান বলেন, মেয়াদ উত্তীর্ণ ৫ ইউনিয়নে আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রনালয় বিভাগ ৫জনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট নতুন প্রশাসকদের চিঠি দেয়া হয়েছে। তাদেরকে সোমবার নির্বাহি কার্যালয়ে যোগদান করতে বলা হয়েছে।
বড়ঘোপ ইউনিয়নের মেয়াদ পূর্ণ না হওয়ায় সেখানে প্রশাসক নিয়োগ হয়নি বলেও জানান তিনি।