স্টাফ রিপোর্টার, পেকুয়া
বীর মুক্তিযোদ্ধা ও পেকুয়ার পূর্ব গোয়াখালীর সমাজ সেবক জাফর আহমেদ আর নেই।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১ টা ১০ মিনিটে কক্সবাজার সরকারি কলেজ লাগোয়া দক্ষিন জানার ঘোনার নিজ বাসায় তিনি মৃত্যুবরন করেন।
তাঁর বয়স হয়েছিলো ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
চলচ্চিত্রকার মাহমুদ দিদার এবং দীপ্ত টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি হারুনুর রশিদ বীর মুক্তিযোদ্ধা জাফর আহমদের সন্তান।
শুক্রবার জুমার নামাজের পর পেকুয়ার পূর্ব গোয়াখালী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের রাষ্ট্রীয় সম্মাননা প্রদান শেষে জানাজা এবং পারবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।