বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবার বাংলাদেশের শক্তির পক্ষে উন্নয়নের স্বার্থে সমৃদ্ধির স্বার্থে, প্রগতির স্বার্থে এবং প্রযুক্তি ও স্বনির্ভর শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বির্নিমানে ধানের শীষে পক্ষে সবাইকে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
এসময় তিনি বলেন, শ্রদ্ধেয় বড় ভাই শাহজাহান চৌধুরী। আমি ওনার ছোট ভাই।উনাকে অনেক সম্মান করি। দীর্ঘ সময় ধরে কক্সবাজারের বিএনপি সভাপতি। ১৯৭৯ সাল থেকে জাতীয় সংসদ সদস্য হিসাবে এই এলাকার দায়িত্ব পালন করেছেন। জাতীয় সংসদের হুইপ ছিলেন। আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিয়ে শাহজাহান চৌধুরীকে নির্বাচিত করলে তিনি আরো বেশি মর্যাদাবান হবেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ধানের শীষ মার্কার সমর্থনে সন্ধ্যায় উখিয়ার কোট বাজার স্টেশনে বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিএনপির কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন আহমেদ আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কর্মের হাতে পরিণত করা হবে।জনগণের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালু করার পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের বক্তব্য সমালোচনা করে সালাউদ্দিন আহমেদ বলেছেন, হানাদার বাহিনীর দোসর, স্বাধীনতার বিপক্ষে ও স্বাধীনতা বিশ্বাস করে না, এই দলটি মুক্তিযোদ্ধার ইতিহাস নিয়ে যখন কথা বলবে তাতে ইতিহাস বিকৃত হওয়ায় স্বাভাবিক। এরা মুক্তিযুদ্ধের সময় মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছিল। তারা স্বাধীনতার ঘোষক নিয়ে ইতিহাস বিকৃতির চেষ্টা করছে।
তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বিএনপি স্বাধীনতা ও মুক্তিযোদ্ধা চেতনার বিশ্বাসী গণমানুষের দল। গণতন্ত্রকামী মানুষ বিএনপির পাশে থাকবে।
উখিয়ার বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন উখিয়া টেকনাফ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা বিএনপির অর্থ সম্পাদক আব্দুল্লাহ, প্রচার সম্পাদক অধ্যক্ষ আকতার চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক এম মোকতার আহমদ, উখিয়া বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সহ-সাংগঠনিক সম্পাদক এম মোক্তার বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক, যুবদল ছাত্রদল ও কৃষক দলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।