কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র আলমগীর চৌধুরীর পিতা ও চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সিরাজ উদ্দিন আহমদের (৮৪) জানাজায় শোকাহত মানুষের ঢল নেমেছে। রবিবার রাত ৮টার দিকে চকরিয়া পৌরসভা ৫নং ওয়ার্ডের কাহারিয়াঘোনাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিতরোগে ভোগ ছিলেন। সোমবার (১২ ডিসেম্বর) বিকাল ২টার দিকে চকরিয়া কমিউনিটি সেন্টার মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও দুই কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের প্রার্থী বিএনপি মনোনীত প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াত মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ফারুক ও সাবেক সংদস্য এইচ এম সালাহউদ্দিন মাহমুদ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জানাজায় অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন-চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক, চকরিয়া পৌরসভা বিএনপি সভাপতি সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার, চকরিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দীন ফরায়জী, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম, মাতামুহুরি (সাংগঠনিক) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু প্রমুখ।