প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজার সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষের সাথে সৌজন্য স্বাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছে কক্সবাজার সদর প্রেসক্লাব নেতৃবৃন্দ।
২৩ নভেম্বর বেলা ১১ টায় উপজেলা পরিষদে নবাগত ইউএনও রুম্পা ঘোষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন সদর প্রেক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক এম বেদারুল আলম,যুগ্ন সম্পাদক বলরাম দাশ অনুপম, অর্থ সম্পাদক জাহাঙ্গির আলম শামস, প্রচার সম্পাদক শাহী কামরান নির্বাহী সদস্য কল্লোল দে উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষের সাথে কক্সবাজারের বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এসময় তিনি দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।